1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বেনাপোল শুল্ক গোয়েন্দার অভিযানে ২ পিস স্বর্ণের বার সহ এক পাচারকারী আটক। - দৈনিক সংবাদের কাগজ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বেনাপোল শুল্ক গোয়েন্দার অভিযানে ২ পিস স্বর্ণের বার সহ এক পাচারকারী আটক।

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪,
  • 179 Time View

যশোরের বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে যাত্রীর পায়ূপথে মিললো ২৩২ গ্রাম ওজনের দুইপিস স্বর্ণেরবার। শুল্ক গোয়েন্দার সদস্যরা অভিযান চালিয়ে মেহেদী হাসান (২১) নামের স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চানদিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তার পাসপোর্ট নম্বর – BOO272971.

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়,তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন পাসপোর্ট যাত্রী স্বর্নের একটি চালান নিয়ে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে ভারতে যাবে।এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্য রাসেদুজজামান ও আফজাল হোসেনসহ একটি টিম সেখানে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে মেহেদী হাসান নামে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তার পায়ূপথে ২টি স্বর্নেরবার আছে বলে স্বীকার করে। পরে মেহেদীর পায়ূপথ থেকে স্বর্ণেরবার দুটি উদ্ধার করা হয়। যার ওজন ২৩২ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বেনাপোল শুল্ক গোয়েন্দার সুপার কামাল হোসেন স্বর্ণেরবারসহ একজন পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST