1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভোলায় ৬ টি চোরাই গরুসহ আটক ১ - দৈনিক সংবাদের কাগজ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভোলায় ৬ টি চোরাই গরুসহ আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৯, ২০২৪,
  • 191 Time View

ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় ৬ টি চোরাই গরুসহ মো. আমির হোসেন (৩৫) নামে এক চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী এলাকার সরকারি আবাসনের একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গরুসহ আটক করা হয়।
আটক আমির হোসেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, সোমবার ভোর রাতে গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চর কচুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে চরের সরকারি আবাসনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ৬ টি গরু পাওয়া যায়। পরে সেখান থেকে গরুগুলো উদ্ধারসহ চোর আমির হোসেনকে আটক করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহবুব উল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক আমির হোসেন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে এর আগেও চুরিসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে। নতুন করে আমির হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আগামীদিন মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST