1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে হত্যা মামলার আসামী গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। - দৈনিক সংবাদের কাগজ
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:২৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে হত্যা মামলার আসামী গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : রবিবার, মার্চ ১০, ২০২৪,
  • 210 Time View

শেরপুর জেলার সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের শাহাজামাল হত্যা মামলার অন্যতম আসামী
মো. মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার
করেছে র‌্যাব-১৪। শনিবার দিবাগত রাতে তাকে গাজীপুরের টঙ্গীর বাগানবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির শেরপুর সদরের চান্দের নগর গেরামারা এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, নিহত শাহাজামাল ও মো. মনিরুজ্জামান মনির পরস্পর আত্মীয় এবং প্রতিবেশী। শাহাজামালের সাথে বাড়ীর সীমানা নিয়ে মনিরের সাথে বিরোধ চলছিল। ঘটনার ১০/১৫ দিন পূর্বে শাহজামাল বাড়ীর সীমানায় কয়েকটি সুপারী গাছের চারা রোপন করে। এতে গত ২০২৩ সালের ৪জুলাই সকালে ওই সুপারি গাছগুলো উঠিয়ে ফেলতে বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে একই দিন সকাল ৭টার দিকে
শাহাজামালের একটি গরু জনৈক নূর ইসলামের পতিত জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখতে যায়। এমতাবস্থায় পূর্ব বিরোধের জেরে মনির শাহাজামালকে পিছন থেকে ধাঁরালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে শাহাজামাল মারাক্তক ভাবে আহত হলে প্রথমে শেরপুর পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

পরে নিহত শাহাজামালের বাবা মো. চাঁন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই মনির গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল।

গ্রেপ্তারকৃত আসামী মনিরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST