1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ী উপজেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি প্রদান - দৈনিক সংবাদের কাগজ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:২৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ী উপজেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসা যন্ত্রপাতি প্রদান

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 309 Time View

শেরপুরের নালিতাবাড়ী ৫০ শয্যা বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের চিকিৎসা যন্ত্রপাতি প্রদান করলেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ। এতে নালিতাবাড়ী হাসপাতালেই সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করা সম্ভব হবে। ৩ এপ্রিল বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. তৌফিকুল ইসলামের কাছে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন, উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল, উপজেলা প্রকৌশলী মো. রকিবুল আলম রাকিব, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ প্রমুখ।

উপজেলা পরিষদ সুত্রে জানা গেছে,জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১১ লক্ষ ১৭ হাজার ৩১৯ টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব মেডিকেল সঞ্জামাদি সরবরাহ করে নালিতাবাড়ী উপজেলা পরিষদ।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু জানান, এসব চিকিৎসা যন্ত্রপাতি যোগ হওয়াতে আমাদের উপজেলা হাসপাতালেই সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করা সম্ভব হবে। এখন থেকে আমাদের মা-বোনদের আর কস্ট করে জেলা সদরে যেতে হবেনা। এতে করে আমাদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে ও মায়েদের মৃত্যু ঝুঁকি কমবে।এছাড়াও এর আগে রোগী ও তার স্বজনদের কথা চিন্তা করে নিরাপদ পানি এবং হাসপাতালের অভ্যন্তরে উন্নত টয়লেট ও বাথরুম সুবিধাসহ দুই কক্ষ বিশিষ্ট পাকা বিশ্রামাগার স্থাপন করে দেন উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST