1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৫:১৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪,
  • 133 Time View

পল্লী পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩(আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৯জুলাই) সকালে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ শেরপুর এলজিইডি’র সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর -৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

উপজেলার প্রকৌশলী শুভ বসাক এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলার ৬৯জন নারী কর্মীদের প্রত্যেককে তাদের সঞ্চয়কৃত প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST