1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে প্রতারণার ফাঁদে এক নারী - দৈনিক সংবাদের কাগজ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে প্রতারণার ফাঁদে এক নারী

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪,
  • 226 Time View

শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া
ইউনিয়নের হরিণধরা গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে মোছা. সাদিয়া আক্তার (৩০) কাতার প্রবাসী, ফেনী জেলার পশুরাম উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মো.ছালে আহাম্মেদের ছেলে মো. ওসমান গণি(৩৫) প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় লক্ষ টাকা।

মামলার আরজি’র সূত্রে জানা গেছে, ওসমান গণি একজন কাতার প্রবাসী। মোবাইল ফোনের মাধ্যমে সাদিয়া আক্তারের সাথে প্রথমে পরিচয় হয়। এরপর থেকে দীর্ঘদিনধরে তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ অব্যাহত থাকে ।

ওসমান গণি এরিমাঝে সাদিয়াকে কাতারে ভাল বেতনে চাকুরির প্রস্তাব দেয়। এতে সাদিয়া রাজি হলে কাতার যাওয়া বাবদ এক লক্ষ টাকা ওসমানকে প্রদান করে। এরমধ্যে ওসমানের নিকটতম বন্ধু আবু তাহেরের নামে প্রথমে অগ্রণী ব্যাংক ফেনী জেলা শাখার হিসাব নং-০২০০০০৮৩০২০০২ তাং- ২২-০৪-২৪ইং এর অনুকূলে ৫০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে ওসমানের নিজনামে ইসলামি ব্যাংক, ফেনী জেলা শাখার হিসাব নং-২৯৯৭ এর অনুকূলে আরো ৫০ হাজার টাকা নগদ প্রদান করে মোট- ১ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে ওসমাগনি কাতার থেকে দেশে ফিরে এসে সাদিয়াকে নিয়ে যাওয়ার কথা থাকলেও ওসমান তাকে বিদেশ নিতে অস্বীকার করে।

এমতাবস্থায় ওসমানের কাছে সাদিয়া আক্তারের দেয়া ১লাখ টাকা
ফেরত চাইলে ওসমান সাদিয়াকে
নানা ধরনের হুমকি দেয়। সেইসাথে সাদিয়ার বিভিন্ন অঙ্গভঙ্গির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ারো হুমকি দেয় ওসমান। পরে সাদিয়া আক্তার বাদী হয়ে শেরপুর সিআর আমলী আদালতে ওসমানকে আসামী করে
একটি মোকদ্দমা দায়ের করেন। যাহার নং-১০০৯/২৪, ধারা ৪০৬/৪২০ দঃবিঃ।

আদালত ইতোমধ্যে ওসমানের বিরুদ্ধে আগামী ২৩-০৯-২০২৪ইং
সমনজারি করা হয়েছে বলে তার আইনজীবির সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে মামলার বাদী মোছা. সাদিয়া আক্তার এই প্রতিনিধিকে জানান, তাকে বিদেশ না নিয়ে এবং তার পাওনা টাকা পরিশোধ না করে ওসমান পুনরায় কাতার যাওয়ার উদ্দেশ্যে দেশে বিমানের টিকিট নিশ্চিত করেছে।

প্রতারক ওসমান আদালতে দেয়া সময়ের আগেই যেন বিদেশ যেতে না পারে এই বিষয়ে ন্যায় বিচার পেতে ভুক্তভোগী সাদিয়া আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ০১৯৮৩-৮৮৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST