1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে জেল পলাতক দুই আসামী গ্রেফতার - দৈনিক সংবাদের কাগজ
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:৫৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে জেল পলাতক দুই আসামী গ্রেফতার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪,
  • 218 Time View

শেরপুরে জেল পলাতক আতাহার আলী(৩২) ও রাকিব মিয়া(৩১) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাহার আলী শ্রীবরদী উপজেলার চৈতাজানি এলাকার আব্দুর রহমানের ছেলে এবং রাকিব মিয়া সদর উপজেলার বাজিতখিলা এলাকার দুদু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ৫আগষ্ট শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করা করে। এসময় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ৫১৮ হাজতী ও কয়েদী পালিয়ে যায়।

এরি জেরে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথক জায়গা থেকে গ্রেফতার করে। এদের মধ্যে আতাহার আলী ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদী আর রাকিব মিয়া মাদক মামলার বিচারাধীন হাজতি ছিলেন।

জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, জেল পলাতক সকল হাজতী ও কয়েদীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ১৯৮৩৮৮৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST