1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫,
  • 121 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা কমিটিসহ ৫টি কমিটির সভা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু পাচার রোধ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাজীব সাহা, ওসি তদন্ত আজম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস. কে. সাত্তার, বিজিবি নকশী কোম্পানি কমান্ডার জামাল উদ্দিন, ছাত্র সমন্বয়ক শাহীন আলম প্রমুখ।

রমজানের পবিত্রতা রক্ষায় বাজার স্থিতিশীল রাখা, ভেজাল খাদ্য সরবরাহ বন্ধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা ও বাজার মনিটরিং করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ঝিনাইগাতী উপজেলা আইন-শৃঙ্খলা সভায় মাদক, চোরাচালান, অবৈধ বালু ও ধর্ষণ বন্ধে এবং জমির জটিলতা ও সরকারি ভূমি উদ্ধারে ব্যাপক আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST