1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল - দৈনিক সংবাদের কাগজ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 131 Time View

আওয়ামী লীগকে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত দাবি করে দলটির বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা। শেরপুর সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির শেরপুর সদর উপজেলা প্রতিনিধি প্রকৌশলী লিখন মিয়া, মো. ফিরোজ, আরিফ সাফারি, এ্যাডভোকেট সাব্বির হাসান, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আলমগীর কবির মিঠুন, নকলা উপজেলা প্রতিনিধি শিমুল আহমেদ প্রমুখ। সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম। বক্তাগণ অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে। দলটির কার্যক্রম গণবিরোধী এবং এর রাজনৈতিক স্বীকৃতি বাতিল করা এখন সময়ের দাবি। সমাবেশে বক্তাগণ দাবি করেন, অবিলম্বে একটি গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেরপুর জেলা এনসিপির অন্যান্য নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST