1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
পাকিস্তানে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১০:৪০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

পাকিস্তানে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২৭, ২০২২,
  • 259 Time View

পাকিস্তানে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন ——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি

ইমরান খানের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। গত ১৯ এপ্রিল দেশটির নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণও অনুষ্ঠিত হয়েছে। সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে দু-এক দিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।পিপিপি নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা কামার জামান কায়রা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথের দিন বিলাওয়াল উপস্থিত ছিলেন। কিন্তু তিনি সেদিন শপথ নেননি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন পিপিপির হিনা রব্বানি খার। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল এই মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন বলে তখন থেকেই গণমাধ্যমে খবর আসছিল।পাকিস্তানের নতুন সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব পরে নিশ্চিত করেন, পিপিপি চেয়ারম্যান দেশে ফেরার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামার জামান কায়রা বলেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন বিলাওয়াল। এই বৈঠক শেষে বিলাওয়াল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন।

পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধান দুই শরিক পিএমএল-এন ও পিপিপি। নওয়াজ ও বিলাওয়ালের মধ্যে সবশেষ বৈঠকের পর দুই দলের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্রের সাংবিধানিক বিজয়ের পর আইনের শাসন, পার্লামেন্টের কর্তৃত্ব প্রভৃতি বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। সংকট মোকাবিলায় তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST