1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
হোয়াইট হাউজে ঈদুল ফিতর উদযাপন হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:৩১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

হোয়াইট হাউজে ঈদুল ফিতর উদযাপন হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৪, ২০২২,
  • 211 Time View

হোয়াইট হাউজে ঈদুল ফিতর উদযাপন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি

ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।
পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২ এপ্রিল) এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই অভ্যর্থনায় বাইডেনের সাথে যোগ দেন তার স্ত্রী জিল, এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী, ডাগ এমহফ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা।

রবিবার দিনের শেষে দেওয়া এক বিবৃতিতে বাইডেন পরিবার বলেন “সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার ঐতিহ্য আমাদের দেশকে শক্তিশালী করে, এবং এই মূলনীতির প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষা করতে ও আরও দৃঢ় করতে আমরা সকল বিশ্বাসের আমেরিকানদের সাথে কাজ করা অব্যাহত রাখব।”

বিবৃতিতে আরও বলা হয়, “হোয়াইট হাউজে ঈদ উদযাপন এবং সেসব অনুপ্রেরণামূলক মুসলিম আমেরিকান, যারা আমাদের দেশ জুড়ে আরও মিল ও একতা তৈরির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, তাদের সম্মানিত করার ঐতিহ্য এই বছর আমরা আবার চালু করলাম “

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের হোয়াইট হাউজের ঈদ উদযাপন ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছিল।

একই সাথে বাইডেন পরিবার “বিশ্বজুড়ে লক্ষ লক্ষ স্থানচ্যুত মানুষ ও শরণার্থী, যারা এই পবিত্র ছুটির সময়টা তাদের পরিবার থেকে আলাদা হয়ে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন”, তাদের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST