আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নালিতাবাড়ী উপজেলা শাখার প্রস্তাবিত আহ্বায়ক আলমগীর কবির মিথুন। গতকাল মঙ্গলবার এই প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেচ্ছা প্রকাশ করেন তিনি।
আলমগীর কবির মিথুন বলেন, বৈষম্যমুক্ত শ্রমিক সমাজ গড়ে উঠে মে দিবসের তাৎপর্য প্রকাশ পাক। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক। শ্রম যেমন সমান ঠিক তেমনি প্রত্যেক শ্রমিকের পারিশ্রমিক সমহারে প্রতিষ্ঠার দাবি জানান তিনি। তিনি সকল শ্রমিকসহ অন্যান্য পেশাজীবী মানুষের প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা জানান।
আলমগীর কবির মিথুন ইংল্যান্ড থেকে লেখাপড়া শেষ করেছেন। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাতীয় নাগরিক কমিটির ১ নং প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও উপজেলার পৌর শহরের উত্তর বাজারে মিথুন ট্রেডার্স নামে তার নির্মাণ সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিক এবং সাংগঠনিক মানুষ হিসেবে পরিচিত।