1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
উত্তরবঙ্গের কৃষি শ্রমিকদের পাশে সুমন রাফি - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

উত্তরবঙ্গের কৃষি শ্রমিকদের পাশে সুমন রাফি

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬,
  • 8 Time View

কৃষি কাজের সন্ধানে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শত শত শ্রমিক ফরিদপুরের বোয়ালমারীতে আসেন। তাঁদের অনেকেই অস্থায়ীভাবে বোয়ালমারী রেলস্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় অবস্থান করেন। এসব শ্রমিকের পাশে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াচ্ছেন স্থানীয় সমাজসেবক সুমন রাফি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট থেকে দশ বছর ধরে তিনি নিজ উদ্যোগে কৃষি শ্রমিকদের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করছেন। তাঁর দেওয়া সহায়তার মধ্যে রয়েছে মশারি, লুঙ্গি, গামছা, বিছানার চাদর, বালিশসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অসুস্থ শ্রমিকদের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রীও সরবরাহ করা হয়।

রাজশাহী জেলার তানোর উপজেলা থেকে কৃষি কাজে আসা গেদার আলী বলেন, “এখানে আসার পর সুমন রাফি নিয়মিত আমাদের খোঁজখবর নেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন।”

আরেক শ্রমিক কাজল বিশ্বাস বলেন, “আমার লুঙ্গি ছিল না। বিষয়টি জানানোর পর তিনি আমাকে একটি লুঙ্গি কিনে দিয়েছেন।”

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও সুমন রাফির পক্ষ থেকে বেশ কয়েকজন শ্রমিকের মধ্যে দুধ, সেমাই, চিনি, পোলাওয়ের চালসহ বিভিন্ন ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রোকন শেখ বলেন, “দীর্ঘদিন ধরে দেখছি, রেলস্টেশনে অবস্থান করা কৃষি শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করছেন সুমন রাফি। তাঁর এই উদ্যোগ মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

এ বিষয়ে সুমন রাফি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি শ্রমজীবী মানুষদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST