1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ - দৈনিক সংবাদের কাগজ
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:০৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 154 Time View

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শেরপুর সদর উপজেলাসহ নকলা নালিতাবাড়ী, শ্রীবরদী এবং ঝিনাইগাতীতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ওইসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‌‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

দুপুরে জেলা শহরের থানামোড়ে আয়োজিত এক সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রাকিবুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রানু জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনূর রহমান সায়েম, সঞ্জয় বণিক, শরিফুল ইসলাম সানী, হাসান মেহেদী প্রমুখ।

এসময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। এসময় ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST