1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে আদিবাসী শিশু ধর্ষণের দায়ে গ্রেপ্তার-১ - দৈনিক সংবাদের কাগজ
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৬:২১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে আদিবাসী শিশু ধর্ষণের দায়ে গ্রেপ্তার-১

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, মে ২৮, ২০২৪,
  • 178 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষক কিশোর ফাহিম (১৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ধর্ষক কিশোর একি ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর পুত্র। ভিকটিমের পরিবার ও থানা সুত্রে জানা গেছে,মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ীর পাশে খেলা করছিল।

ফাহিম তাকে নানা প্রলোভন দেখিয়ে গজনী অবকাশ রোডের লেবার মোড় নামক এলাকার গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়।পরে ধর্ষিতা শিশুটি বাড়ীতে গিয়ে তার দাদীকে বিষয়টি বলার পর ধর্ষিতার দাদী থানায় খবর দেয়।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল দ্রুত ব্যবস্থা নেয়ার জন্যে এসআই তনু নন্দন রুমানকে ঘটনাস্থলে পাঠায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষক ফাহিম সটকে পড়ে।

পরে পুলিশ কৌশল করে ফাহিমের বাবার সহযোগীতায় ফাহিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ সহ আলামত সংগ্রহ করে।

শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করায় তার দাদী বাদী হয়ে থানায় ধর্ষণের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান,খবর পাওয়া মাত্রই ধর্ষক ফাহিমকে গ্রেপ্তার,আলামত উদ্ধার করা হয়েছে।
মামলাটি প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST