1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত- ৬, গ্রেপ্তার-২ - দৈনিক সংবাদের কাগজ
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:১২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত- ৬, গ্রেপ্তার-২

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, মার্চ ১১, ২০২৪,
  • 324 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব গজারীকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখমসহ ৬ জনকে আহত হওযার ঘটনা ঘটেছে।

গত সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে গৌরীপুর ও নলকুড়া ইউনিয়নের ভারুয়া ও ধারাপানি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র রমজান আলী,সাইদুল ইসলামের পুত্র সুমন রানা,মোহাম্মদ আলীর পুত্র মোস্তাফিজুর রহমান, মুজাহিদ,সাইদুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেন,রুহুল আমিনের পুত্র মো. ছামিরসহ ৬ জন আহত হয়ে বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী জাকির হোসেন ওরুফে উজ্জল মিয়ার সাবেক স্ত্রীর কাছে ক্রয়কৃত ৩৩ শতাংশ জমিতে বিভিন্ন জাতের ফলের বাগান করিয়া আসিতেছে। ওই ৩৩ শতাংশ জমি আসামি মিজান গংরা ঘটনার দিন বেদখলের চেষ্টা করে।

এক পর্যায়ে ১ নং আসামি মিজানসহ অপর আসামিগণ আকস্মিকভাবে রমজান আলী ও সুমন রানার মাথায় ধারালো দা দিয়ে কুপ দিয়ে মারাত্মক রক্তাক্ত করা সহ অন্যান্য লোকদেরকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে জখমকৃত রমজান আলী ও সুমন রানাসহ অন্যান্য আহতদেরকে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে পরে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে।

এ ব্যাপারে জমির মালিক জাকির হোসেন উজ্জল আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি ঝিনাইগাতী থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দেন প্রদান করেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান,
আদালত কর্তৃক নির্দেশ পাওয়ার পর ২ নং ও ৫ নং আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাকি আসামী পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST