1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে প্রায় দেড় যুগ পর বিএনপি'র আনন্দ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে প্রায় দেড় যুগ পর বিএনপি’র আনন্দ সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, আগস্ট ১০, ২০২৪,
  • 129 Time View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে দ্বিতীয় স্বাধীনতার ৪র্থ দিনে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রায় দেড় যুগ পর আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৯আগষ্ট) বিকেলে উপজেলা সদরের রাজমনি হোটেল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি, শেরপুর-৩আসনের তিন বারের সাবেক সফল সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় এতে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রুকুনুজ্জামান,বিএনপি নেতা আব্দুর রশিদ, আব্দুল মান্নান হিরা, ছামিউল হক সাদা, ছাত্র নেতা শামিম মোস্তফা, মেহেদী হাসান বিপ্লব, যুবনেতা মাসুম বিল্লাহ সহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা সকল প্রকার সহিংসতা ও অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাংচুরের নিন্দা জানান। সেইসাথে বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে আনন্দ মিছিল ও আন্দোলনে সকল শহীদগণের রোহের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

উক্ত আনন্দ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST