1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
তাইওয়ানকে রক্ষায় বলপ্রয়োগের হুঁশিয়ারি বাইডেনের——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:৪২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

তাইওয়ানকে রক্ষায় বলপ্রয়োগের হুঁশিয়ারি বাইডেনের——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২৫, ২০২২,
  • 224 Time View

তাইওয়ানকে রক্ষায় বলপ্রয়োগের হুঁশিয়ারি বাইডেনের——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি

বলপ্রয়োগ করে হলেও চীনের আগ্রাসন থেকে তাইওয়ানকে রক্ষা করবেন বলে হুশিয়ারি উচ্চারন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ইস্যু বলছেন তিনি।

সোমবার (২৩ মে) প্রথমবার জাপান সফরে গিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাইডেন। মঙ্গলবার থেকে জাপানের রাজধানী টোকিওতে শুরু হতে যাওয়া কোয়াড নিরাপত্তা সংলাপে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, তাইওয়ানকে রক্ষায় তিনি বলপ্রয়োগে ইচ্ছুক। স্ব-শাসিত এই দ্বীপ নিয়ে মার্কিন নীতির কোনও পরিবর্তন হয়নি বলেও জানিয়েছেন বাইডেনের একজন সহযোগী। যদিও গণতান্ত্রিক দ্বীপ ভূখণ্ড তাইওয়ানকে নিজেদের বেয়ারা প্রদেশ এবং অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন।

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার টোকিওতে সাক্ষাতের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছেন জো বাইডেন। এ সময় বাইডেনকে প্রশ্নের করা হয়, যদি আক্রান্ত হয়, তাহলে তাইওয়ানকে যুক্তরাষ্ট্র রক্ষা করবে কিনা? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা এক-চীন নীতির সাথে একমত। আমরা এতে স্বাক্ষরও করেছি। এছাড়া এই নীতির ওপর অন্যান্য সব চুক্তিতেও স্বাক্ষর করেছি। কিন্তু তাইওয়ানকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হতে পারে বলে ধারণা করা হয়। কেবল বলপ্রয়োগ করে দখল করাটা কোনও যথাযথ কাজ নয়।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তার প্রত্যাশা চীন এ ধরনের কোনও কাজ করবে না অথবা করার চেষ্টাও করবে না। বাইডেনের মন্তব্যের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, তাইওয়ান কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের নীতির কোনও পরিবর্তন হয়নি। এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের স্বাধীনতা রক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST