1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে: সামান্তা শারমীন - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে: সামান্তা শারমীন

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 452 Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন বলেছেন দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশের মাটিতে। গত রোববার বিকেলে শেরপুর থানা মোড় মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সামান্তা শারমীন বলেন, আমাদের ছাত্র জনতার সংগ্রামে আরো কিছু মানুষ ছিল যাদের কথা আমরা ভুইলা যাইতে বসছি, কোন কর্মসূচি ছাড়াই আমাদের প্রবাসী ভাই-বোনেরা যেইভাবে রেমিট্যান্স প্রত্যাহার করেছে তা ভুলার নয়। আন্দোলনের সময় প্রবাসে মিছিল বের করে আমাদের ২৫ জন রেমিট্যান্স যোদ্ধা এখনো জেলে, তাদের মুক্ত করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ।

এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, শেরপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, ১নং যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন প্রমুখ।

এসময় কেন্দ্রীয় এনসিপি’র জৈষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারাসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শেরপুর পৌর শহরের শহীদ মাহবুব চত্ত্বর থেকে জুলাই পদযাত্রা শুরু করে থানা মোড় মুক্তমঞ্চে এসে শেষ করা হয়। পদযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST