1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় মানব পাচার মামলার আসামীরা ধরাছোঁয়ার বাইরে, গ্রেফতারে গরিমসি - দৈনিক সংবাদের কাগজ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:২২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় মানব পাচার মামলার আসামীরা ধরাছোঁয়ার বাইরে, গ্রেফতারে গরিমসি

বরিশাল বানারীপাড়া প্রতিনিধি:
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪,
  • 166 Time View

বরিশালের বানারীপাড়ায় মানব পাচার মামলার আসামিরা আজও গ্রেপ্তার না হাওয়ায় বাদীপক্ষের মধ্যে দেখা দিয়েছে হতাশা এবং রয়েছে নানা অভিযোগ। উপজেলার বাইশারী গ্রামের বজলুর রশিদের ছেলে রাসেল হোসাইন বাদী হয়ে উজিরপুর কাকড়াদাড়ির কাঞ্চন আলী মল্লিকের ছেলে হাফিজুর রহমান, বানায়পাড়া উপজেলার বাইশারি গ্রামের আইয়ুব আলীর মেয়ে মৌমিতা ইসলাম, মৃত সুন্দর আলীর ছেলে আইয়ুব আলী, রাজু মৃধার স্ত্রী লাভলি বেগম, আকবর আলীর স্ত্রীর সাহানাজ পারভীন, মেহেদী হাসানের স্ত্রী তানিয়া আক্তার, গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব চন্দ্র রায়, বিভাগীয় পাসপোর্ট অফিস ও ভিসা অফিস বরিশালের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেনকে বিবাদী করে মোকাম বরিশাল বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ১২০ / ২৪ নং মানব পাচার মামলা দায়ের করে। মামলা সূত্রে জানা যায় আসামি মৌমিতা আক্তার বাদী রাসেল হোসাইনের তালাকপ্রাপ্ত স্ত্রী। তাদের ঘরে ৪ বছর একটি কন্যা সন্তান রয়েছে। ওই শিশু কন্যা জন্ম নিবন্ধনের আইডি নং ২০১৯০৬১১০২১১০২৭৮৪। ০১ নং আসামি হাফিজুর রহমানের সাথে জোক সাঁজেস করে বাকি আসামিরা মিলে উজিরপুর গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব চন্দ্র রায়ের সহযোগিতায় বাদী রাসেল হোসাইনের ৪ বছরের শিশু কন্যা আয়েশা সিদ্দিকা সুবাহর জন্ম নিবন্ধন কার্ডে বাবার নাম পরিবর্তন করে হাফিজুর রহমান দিয়ে নতুন জন্ম নিবন্ধন তৈরি করা হয়। নতুন জন্ম নিবন্ধন আইডি নং ২০১৯০৬১৯৪৩১১২৬৯৭৬। বিবাদীরা বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকির হোসেনের মাধ্যমে একটি পাসপোর্ট তৈরি করে যার নম্বর A১৫৯৪০৬৪০। ওই পাসপোর্টে অবৈধ ভাবে পিতার নাম পরিবর্তন করে হাফিজুর রহমান রাখা হয়। পরবর্তীতে আসামিরা মিলে শিশু বাচ্চাকে গত ২৬ই জুন তু্কি এম্বাসির মাধ্যমে তুর্কি এয়ারলাইন্সে ৬/২০ মিনিটের ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করে এবং বিক্রি করার উদ্দেশ্যে তুর্কির আওতাধীন সাইপ্রাস এ নিয়ে যায়। বর্তমানে অসহায় বাবা তার চার বছরের শিশুকন্যাকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছে। আদালত থেকে বানারীপাড়া থানায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের কথা বলা হলে বাদীর অভিযোগ রয়েছে আসামিদেরকে ধরার জন্য কোনরকম তৎপরতা নেই দায়িত্বরত অফিসারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST