1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৫৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪,
  • 153 Time View

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার হাজতি রফিক মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর । সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার দিকপাড়া রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক মিয়া দিকপাড়া রঘুনাথপুর এলাকার বাসিন্দার সলিমুদ্দিনের ছেলে।

র‍্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে
হত্যা মামলার জেল পলাতক আসামী রফিক মিয়া সোমবার রাতে
দিকপাড়া রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করে। যাহার শেরপুর সদর থানার মামলা নং- ৬৪, তারিখ-২৯/০৪/২০২৩, জিআর নং- ২২৮/২৩, পেনাল কোড, শেরপুর। হাজতি নং- ১৩৩৭/২৪।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক হাজতি ও কয়েদী পালিয়ে যায়। পলাতক এই আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ০১৯৮৩-৮৮৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST