1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক সংবাদের কাগজ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৫১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, এপ্রিল ৩০, ২০২৫,
  • 144 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে মো. সবুজ মিয়া নামে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ট্রাক চালক সবুজ মিয়া শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রকাশ, সরকারী নিষেধাজ্ঞার স্বত্বেও অসাধু বালু ব্যবসায়ীরা গারো পাহাড় ধ্বংস করে রাতের আধাঁরে বালু উত্তোলন করে চোরই পথে পাচার করছে। খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। জানা যায়, বুধবার ভোরে বারোমারী থেকে বালুভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজারের দিকে আসছিল। এমন সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের ঝিনাইগাতী বাজারে অভিযান চালিয়ে ট্রাক এবং ট্রাকের চালককে আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাক চালক মো. সবুজ মিয় কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা আইন অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে এক ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST