1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার - দৈনিক সংবাদের কাগজ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:১০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫,
  • 125 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
১৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- ঝিনাইগাতীর সারিকালিনগরের মঞ্জুরুল হকের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনু (৩৮), কুড়িগ্রামের আ. রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩৫) এবং কুড়িগ্রামের মুংলার খুটি গ্রামের শাহাজানের ছেলে জাহান উদ্দিন (৩৫)। তাদের কাছ থেকে রামদা, চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতরা গজনী অবকাশ কেন্দ্রসহ আশপাশের এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। সাম্প্রতিক সময়ে গজনী পিকনিক স্পট ও অন্যান্য এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয় এবং অভিযান পরিচালনা করে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল আদালতে পাঠানো হবে। এছাড়া, আটককৃতদের সঙ্গে স্থানীয় কারও সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, সম্প্রতি গজনী অবকাশ পর্যটন কেন্দ্র এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:আল-আমীন বলেন এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক: মিজানুর রহমান
ঝিনাইগাতী, শেরপুর।
মোবাইল: ০১৯৮৩-৮৮৫২৪৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST