1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ২০ বস্তা জিরা সহ গ্রেফতার-১ - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:২২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ২০ বস্তা জিরা সহ গ্রেফতার-১

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, মার্চ ১২, ২০২৫,
  • 179 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্ত থেকে ৭লাখ ১৪ হাজার টাকার ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হানক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি।

বুধবার (১২মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার জামতলী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যাবসায়ী ঢাকার কামরাঙ্গীচর এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ৭লাখ ১৪ হাজার টাকা মুল্যের ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হানক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।

দুপুরে বিজিবি বাদী হয়ে
ইয়াছিন আনোয়ারের নামে মামলা দায়েরের পর জব্দকৃত জিরা, পিকআপ, মোটরসাইকেল ও আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST