1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের নালিতাবাড়ী স্থলবন্দর ঈদুল ফিতর উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে - দৈনিক সংবাদের কাগজ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৫৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের নালিতাবাড়ী স্থলবন্দর ঈদুল ফিতর উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, এপ্রিল ৭, ২০২৪,
  • 213 Time View

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে।

তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ১ লা বৈশাখ উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমাদানি রফতানি ও লোড-আনলোডসহ সকল কার্যক্রম ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি রফতানি কার্যক্রমসহ সকল কার্যক্রম শুরু হবে।

নাকুগাঁও আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে আগামী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।

নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বন্ধ ৩ দিন থাকলেও ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে নাকুগাঁও স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে।

তবে তিনি বলেন, ভারত বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে।
এতে যাত্রী পারাপারে কোন প্রকার সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST