1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের নালিতাবাড়ীর যুবক ফেসবুক লাইভে এসে আত্বহত্যার চেষ্টা - দৈনিক সংবাদের কাগজ
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৩৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের নালিতাবাড়ীর যুবক ফেসবুক লাইভে এসে আত্বহত্যার চেষ্টা

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, মার্চ ২৭, ২০২৪,
  • 187 Time View

শেরপুর জেলার নালিতাবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিট পর ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করে জনি আহম্মেদ (২৩) নামে এক যুবক।

২৬মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নাজিমদ্দিনের ছেলে।

জানা গেছে, তিন বছর বয়সী এক ছেলে সন্তানের জনক জনি আহম্মেদ গত ২ বছর ধরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার এক গারো উপজাতি কন্যার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। জনি ওই মেয়েকে বিবাহ করতে চাইলে তার পরিবার থেকে এই বিয়ে মেনে নেবে না বলে জানিয়ে দেয়। জনি আহম্মেদ যদি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মেয়েটির পরিবার মেনে নেয়ার শর্ত দেন। এনিয়ে মঙ্গলবার জনির পরিবারে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে সে দুপুরে তার ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর ফেইসবুক লাইভে এসে ফাঁস দিয়ে আত্বহত্যার চেষ্টা চালায়।

ঘটনাটি টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাহাদ হোসেন জানান, জনি আহম্মেদকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST