1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:৫১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান

শ্রীবরদী, প্রতিনিধি শেরপুর:
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 135 Time View

শেরপুরের শ্রীবরদীতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা ও হাড়িয়াকোন গ্রাম সংলগ্ন পাহাড়ী ঢেউফা ও বালিজুরী-তাওয়াকুচা গ্রামের সোমেশরী নদীতে ঐ অভিযান পরিচালনা করা হয়। পাহাড়ের ভিতরের ঐ নদীতে প্রায় ৩ থেকে ৪কিলোমিটার হেঁটে অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি বাঁশের মাচা ও তাওয়াকুচা অংশে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। কিন্তু কোন বালু উত্তোলনকারী পাওয়া যায়নি। অভিযানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার সকল বালু মহল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে শেরপুর জেলায় ইজারাভুক্ত কোন বালু মহল নেই। তাই হয়তো গভীর রাতে কিছু অসুধা ব্যবসায়ী গোপনে বালু উত্তোলন করছে। নদী দুটি গহীন পাহাড়ের ভিতরে হওয়ায় অভিযান পরিচালনা করা অনেক কষ্টসাধ্য। শনিবার শ্রীবরদীতে অভিযান চালিয়ে কিছু বাঁশের মাচা ও ড্রেজার মেশিন ধ্বংস করেছি। ঝিনাইগাতী ইউএনও’কে নির্দেশ দিয়েছি, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সকল বাঁশের মাচা ভেঙ্গে ফেলতে। এছাড়াও বিজিবি ও পুলিশের সহায়তা আমরা রাস্তায় ব্যরিকেডের ব্যবস্থা করবো, যেন অবৈধবালু পরিবহন করতে না পারে। বালু উত্তোলনকালীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST