1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬,
  • 0 Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও যাত্রী হয়রানি প্রতিরোধে জেলা প্রশাসনের কঠোর অভিযান।

২রা জুন (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রী সাধারণের সুবিধা নিশ্চিত করতে এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একযোগে পরিচালিত এ অভিযানে লাইসেন্সবিহীন যানবাহন চালনা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ১৮টি মামলায় ৭,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলাভিত্তিক অভিযানের চিত্র:
শেরপুর সদর উপজেলা:
থানার মোড়সহ বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লাইসেন্সবিহীন যানবাহন চালনাসহ আইন লঙ্ঘনের দায়ে ২টি মামলায় ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ঝিনাইগাতী উপজেলা:
রাংটিয়া মোড়ে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় ৭টি মামলায় ৩,২০০ টাকা জরিমানা করা হয়।

নালিতাবাড়ী উপজেলা:
ঢাকা বাসস্ট্যান্ড ও গরুহাটি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ২টি মামলায় ১,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

নকলা উপজেলা:
উত্তর বাজার মোড়ে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন যাচাইয়ের পর বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি মামলায় ১,২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শ্রীবরদী উপজেলা:
সড়ক পরিবহন আইনের আওতায় পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১,৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান জেলায় অব্যাহত থাকবে।

ঈদ যাত্রায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া ও হয়রানি থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

বার্তা প্রেরক:মিজানুর রহমান, শেরপুর।
মোবাইল নং :০১৭৮৭-৩৩০৯৭২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST