1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
অসহায় মধু মিয়ার পাশে 'স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন' - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৫৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

অসহায় মধু মিয়ার পাশে ‘স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন’

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, জুলাই ২০, ২০২৫,
  • 638 Time View

পায়ে ফোঁড়া হয়ে কাজ করতে পারেন না অসহায় মধু মিয়া (৩০)। পাঁচজনের সংসার নিয়ে খুব কষ্টে দিন কাটছিল তার। মধু মিয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব তালুকপাড়া এলাকার বাসিন্দা।

অবশেষে মধু মিয়ার কষ্ট লাঘবে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন”। গত শুক্রবার উপজেলার শাহিন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে মধু মিয়ার প্রাথমিক চিকিৎসা করায় সংগঠনটি। এর আগে গত ১৫ জুলাই মধু মিয়াকে ছোট একটি দোকান দিয়ে দিয়েছে স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন। যার ফলে মধু মিয়ার কিছুটা অসহায়ত্ব হ্রাস পেয়েছে।

সংগঠনটির কাছ থেকে সহায়তা পেয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মধু মিয়া ও তার পরিবার।

স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন জানায়, প্রথমে তারা উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি ব্যক্তিবর্গের কাছ থেকে নগদ অর্থ কালেকশন করে। পরে কালেকশনের সেই টাকায় অসহায় মধু মিয়াকে একটি ছোট দোকান উপহার ও তার প্রাথমিক চিকিৎসা করিয়ে দেয় তারা।

বিষয়টি নিশ্চিত করে স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাকিব আহাম্মেদ দৈনিক জবাবদিহিকে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা সবসময় সাধ্যমতো চেষ্টা করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST