1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৩২প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় - দৈনিক সংবাদের কাগজ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৫১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৩২প্রার্থী মনোনয়ন পত্র ক্রয়

মিজানুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪,
  • 167 Time View

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ব বৃহৎ আর্থিক সমবায় সমিতি শেরপুরের ঝিনাইগাতী
আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিভিন্ন পদের বিপরীতে ৩২প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করছেন।

১১ফেব্রুয়ারি রবিবার সকাল ১০থেকে বিকেল ৫টার মধ্যে সমিতির নিজস্ব্য কার্যালয় থেকে এসব মনোনয়ন পত্র বিক্রয় করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি ও ঝিনাইগাতী উপজেলা সমবায় কার্যালয় সুত্রে জানা গেছে, ঘোষিত তফসীল মোতাবেক রবিবার ছিল মনোনয়ন পত্র বিক্রির নির্ধারিত দিন। এ দিনে বিভিন্ন পদের বিপরীতে ৩২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র ক্রয় করেন।

৩২ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে মেহেদী হাসান হালিম, সালেহ আহম্মেদ, নাজমুল হক, ভাইস চেয়ারম্যান পদে জাফর ইকবাল, মাসুদুর রহমান, সেক্রেটারি পদে আলহাজ্ব হারুন উর রশিদ, নুরে আলম, আরিফুল ইসলাম, ট্রেজারার পদে মেহেদী হাসান মামুন, মাসুদুর রহমান, ফেরদৌসী বেগম বিউটি, ডিরেক্টর পদে ক-অঞ্চলে ৬জন, খ-অঞ্চলে ২ জন, গ-অঞ্চলে- ৬জন, ঘ-অঞ্চলে ২জন এবং ঙ-অঞ্চলে ৫জন।
মনোনয়ন পত্র জমা হবে আগামী ১৩ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ১৪ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৮ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্ধ ২৯ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯মার্চ আদর্শ রিসোর্ট সেন্টার, শালচুড়ায়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বিরতীহীন ভাবে।

নির্বাচনটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে কাজ করছে বলে জানান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST