1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
গাংনীতে ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর। মাহাবুব ইসলাম, মেহেরপুরঃ - দৈনিক সংবাদের কাগজ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

গাংনীতে ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো জমিসহ ঘর। মাহাবুব ইসলাম, মেহেরপুরঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২,
  • 277 Time View

প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২২৯ টি গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে- ২য় ধাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। তারই অংশ হিসাবে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলাে জমিসহ ঘর।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে ৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাংনী নির্বাহী অফিসার মৌসুমী খানম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন,মেহেরপুর
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST