1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিকরগাছায় ডিবি’র অভিযানে ৫ কেজি বিস্ফোরকদ্রব্যসহ ২ মোটরসাইকেল আরোহী গ্রেফতার - দৈনিক সংবাদের কাগজ
১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:০৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিকরগাছায় ডিবি’র অভিযানে ৫ কেজি বিস্ফোরকদ্রব্যসহ ২ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, নভেম্বর ১৯, ২০২৩,
  • 147 Time View

ডিবি পুলিশের অভিযানে যশোরের ঝিকরগাছা থেকে ৫কেজি ওজনের বোমা/ককটেল তৈরীর বিস্ফোরকদ্রব্য সহ ২ মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকালে ঝিকরগাছা থানাধীন লাউজানি রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।

আটককৃত আসামীরা হলো, খুলনা সদর থানার বানিয়াখামার গ্রামের আমিনুল ইসলামের ছেলে হিমেল বাবু (২৪) ও বটিয়াঘাটা থানার ঠিকরাবাদ গ্রামের আজাদ খানের ছেলে নোমান খান (২৮)।

যশোর ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টিম ঝিকরগাছা থানাধীন লাউজানি রেলক্রসিং এলাকায় চেকপোষ্ট বসিয়ে বেনাপোল থেকে আসা ১টি টিভিএস মোটরসাইকেল যোগে ২ আরোহীকে চেলেঞ্জ করে। গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে আসামীরা হেলমেট দিয়ে এসআই মফিজুল ইসলামকে আঘাত করে পলানোর চেষ্টা করলে সে সময় সঙ্গীয় এসআই মুরাদ হোসেন ও ফোর্স মোটরসাইকেল আরোহী ২ জনকে গ্রেফতার করে। এসময় স্থানীয় জনতার সহায়তায় তল্লাশীকালে তাদের হেফাজত থেকে ৫কেজি ওজনের বোমা/ককটেল তৈরীর বিস্ফোরকদ্রব্য উপাদান পাওয়া যায়।

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার পিপিএম(বার) জানান, চলমান রাজনৈতিক সহিংসতায় খুলনা অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বোমা/ককটেল বানানোর জন্য খুলনা জেলার সন্ত্রাসী জিতুর নির্দেশে তারা বেনাপোল সীমান্ত থেকে খালিদ নামের এক ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম আঘাত প্রাপ্ত হওয়ায় চিকিৎসা গ্রহন শেষে বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST