1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতি থানা পরিদর্শন ও ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন - দৈনিক সংবাদের কাগজ
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতি থানা পরিদর্শন ও ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, মে ৭, ২০২৪,
  • 233 Time View

শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, শেরপুর আকস্মিকভাবে ঝিনাইগাতি থানা পরিদর্শন ও থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন।

সোমবার (৬ মে) বিকেল ৫ ঘটিকায় ঝিনাইগাতি থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ জনাব বছির আহমেদ বাদল।

পরে নবাগত পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি অনুষ্ঠিতব্য ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সহ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।

পরে তিনি ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড ও বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন। পরবর্তীতে ঝিনাইগাতি উপজেলায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিত সরজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম, ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ জনাব বছির আহমেদ বাদল, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ইসকান্দার হাবিবুর রহমান সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST