1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেও কোনো ভাবেই বন্ধ হচ্ছে না বালু উত্তোলন! - দৈনিক সংবাদের কাগজ
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৩৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেও কোনো ভাবেই বন্ধ হচ্ছে না বালু উত্তোলন!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬,
  • 61 Time View

২০ ফেব্রুয়ারি শেরপুরের ঝিনাইগাতীতে  ভোর হতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসন শেরপুরের উদ্যোগে  বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 ঝিনাইগাতীতে কোন ভাবেই বন্ধ হচ্ছে না বালু লোপাট!

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কোন ভাবেই সরকারি নদী নালা খাল ও পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

অভিযানকালে একটি পার্শ্ববর্তী উপজেলা হতে পরিবাহিত বালুভর্তি ট্রলি আটক করা হয়েছে। এছাড়া ঝিনাইগাতী উপজেলার রাংগামাটিয়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ভেঙে সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়েছে এবং প্রায় ১০০০ ফুটের অধিক পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে। 

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের  ৮এপ্রিল শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী, শ্রীবরদী,উপজেলা সকল বালুমহাল বিলুপ্তি  ঘোষণা করা হয়।

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রতিনিধিকে বলেন,জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক :মিজানুর রহমান, শেরপুর। 

মোবাইল নং -০১৭৮৭৩৩০৯৭২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST