1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে বন অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ! - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৬:০০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে বন অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
  • 266 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতীতে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় উত্তরণ পাবলিক স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের মাঝে বিতরণ করা হবে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ।

উক্ত গাছের চারা বিতরণের কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির আরও অনেকে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, আজ এ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে একটি করে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে এ উপজেলায় নিম, কৃষ্ণচূড়া, জাম, আমলকি, বেল, অর্জুন, বহেড়া, গামার, শিমুল, পলাশ, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণ করা হবে।

বার্তা প্রেরক: মিজানুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি।
মোবাইল:০১৭৮৭-৩৩০৯৭২
তারিখ :০৯/০৯/২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST