1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ায় পাষন্ড ছেলে গ্রেপ্তার - দৈনিক সংবাদের কাগজ
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ায় পাষন্ড ছেলে গ্রেপ্তার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, মে ২১, ২০২৪,
  • 176 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে মা’কে পিটিয়ে পা ভেঙ্গে দেয়ার অপরাধে মো. হাবিবুর রহমান (২৫) নামে এক পাষন্ড ছেলেকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

সোমবার(২০ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাষন্ড ছেলে হাবিবুর রহমান উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে।

ঝিনাইগাতী থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১৯ মে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পাষন্ড ছেলে হাবিবুর রহমানের কাছে তার বৃদ্ধা মাতা আল্পনা বেগম(৪৫) সংসার খরচ বাবদ কিছু টাকা চায়।

এই টাকা চাওয়াকে কেন্দ্র করে মা- ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টাকা না দিয়ে উল্টো মায়ের গাঁয়ে হাত তুলে মারধর করা সহ দা দিয়ে এলোপাথাড়ি ভাবে বাড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোঁলা-জখম করা সহ দুটি পা ভেঙ্গে দেয়।

পরবর্তীতে সোমবার রাতে হাবিবুরের বৃদ্ধ বাবা রিয়াজ উদ্দিন (৫৫) থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলকে মোখিক ভাবে বিষয়টি জানান।

ছেলে কর্তৃক মাকে নির্যাতনের বিষয়টি জানার মাত্রই ওসি বছির আহমেদ বাদল মালিঝিকান্দা ইউনিয়নের বিট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পরে বৃদ্ধার স্বামী রিয়াজ উদ্দিন বাদী হয়ে পাষন্ড ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর রাতেই তাকে গ্রেপ্তার করে।

ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল এর প্রশংসনীয় এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বছির আহমেদ বাদল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সন্তান কর্তৃক মা নির্যাতনের শিকার। ঘটনাটি জানা মাত্রই আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করেছি। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত পাষন্ড ছেলে হাবিবুর রহমানকে আদাতলের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST