1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নাভারণ হাইওয়ে পুলিশের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতামূলক পথসভা  - দৈনিক সংবাদের কাগজ
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নাভারণ হাইওয়ে পুলিশের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতামূলক পথসভা 

সোহেল রানাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫,
  • 123 Time View

খুলনা যশোর অঞ্চলের নাভারণ হাইওয়ে থানা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে  জনসচেতনতামূলক পথসভা করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেনাপোল বাজার কমিটিসহ স্থানীয় জনগণের সহযোগিতায় তারা মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন,অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়ক সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে।

এই অভিযানে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা স্থানীয়দের সাথে সরাসরি কথা বলেন এবং সড়ক নিরাপত্তা রক্ষার বিষয়ে সচেতন করেন। মহাসড়কে চলাচলরত চালক, দোকানদার ও পথচারীদের সতর্ক করা হয়, যাতে তারা সড়ক আইন মেনে চলেন এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পারেন।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নাভারণ হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রশংসা করেছেন অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন কে সেই সাথে  তার সম্পূর্ণ টিম কে, তারা আশাবাদী যে, এমন উদ্যোগ অব্যাহত থাকলে মহাসড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।

এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন, নাভারণ হাইওয়ে থানা সর্বদা মহাসড়কের শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ পার্কিং অপসারণ এবং ফুটপাত ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের এই কার্যক্রমে স্থানীয় জনগণ ও বাজার কমিটির সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন,বেনাপোল বাজার কমিটির সভাপতি মোঃ আবু তালেব,সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর ইসলাম,সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুফান মড়ল,ও পথচারীসহ বেনাপোল বাজারের সকল ব্যবসায়ীকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST