1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস গাছে সয়লাব - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৪৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস গাছে সয়লাব

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫,
  • 210 Time View

প্রজ্ঞাপন জারি করে পরিবেশের ক্ষতিকারক আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ করেছে সরকার। সাম্প্রতিক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ শাখার এক গেজেটে এসব গাছের ক্রয়-বিক্রয় ও রোপণ নিষিদ্ধ করা হয়। সরকারি এই নির্দেশনাকে অমান্য করে শেরপুরের নালিতাবাড়ীতে দেদারসে চলছে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ক্রয়-বিক্রয়। নতুন করে বিভিন্ন এলাকায় এসব নিষিদ্ধ গাছের বাগান সৃজন করা হচ্ছে।

ইতিপূর্বে বিভিন্ন নার্সারিকে সরকারিভাবে কৃষি বিভাগের মাধ্যমে প্রণোদনা দিয়ে এসব গাছ উৎপাদন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নার্সারিগুলো এখনো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। কৃষি বিভাগের নিশ্চুপ ভূমিকার কারণেই নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে নার্সারিগুলো।

স্থানীয় কৃষি বিভাগ বলছে, আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ক্ষতি সম্পর্কে নার্সারি মালিক ও জনসাধারণকে সচেতন করছে তারা।

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, ইতোমধ্যে প্রায় ৭৬ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ৪৬টি নার্সারিকে ৩ লাখ ৪ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।
পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা নেচার-এর নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক রবিউল ইসলাম মন্ডল বলেন,
“আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আমরা এ বিষয়ে সাধারণ মানুষকে অনেক আগে থেকেই সচেতন করে আসছি। কিন্তু প্রশাসনের পদক্ষেপ না নেওয়ায় এসব গাছ যত্রতত্র ক্রয়-বিক্রয় ও রোপণ এখনো বন্ধ হচ্ছে না।” নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,
“প্রণোদনা পেয়েও নার্সারিগুলো এখনো নিষিদ্ধ গাছ কেন উৎপাদন করছে? আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”

বাজারে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ বিক্রির সময় বিক্রেতাদের ভাষ্যমতে, এসব গাছ নিষিদ্ধ হয়েছে তারা তা জানেন না, তাই বিক্রি করেন। এ বিষয়ে নার্সারি মালিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মতামত দেননি।

স্থানীয় সচেতন সমাজের মতে, প্রশাসনের নজরদারি আর সামাজিক সচেতনতাই বন্ধ করতে পারে পরিবেশের ক্ষতিকারক গাছ সৃজন।

উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এই প্রতিবেদককে জানান,
“ইতিমধ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন নার্সারিকে ক্ষতিপূরণ দিয়ে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ উৎপাদন বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছ পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর তা বোঝাতে মতবিনিময় করা হয়েছে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে কৃষি অফিস। এরপরও কোথাও আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণ বা ক্রয়-বিক্রয় করা হলে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি দৈনিক জবাবদিহি-কে বলেন, “সরকারিভাবে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণার পর আমরা উপজেলা এবং ইউনিয়নসমূহে মাইকিং করিয়েছি। বিভিন্ন বাজারে, বিশেষ করে পৌর বাজারসমূহে যারা নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ বিক্রি করতো তাদের সতর্ক করা হয়েছে। এর পরও কেউ এসব গাছ বিক্রি করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST