1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নির্বাচনী প্রচারণা কেন্দ্রে বৈদ্যুতিক আলোকসজ্জা করার অপরাধে ঝিনাইগাতীতে ট্রাক প্রতীককে অর্থদন্ড - দৈনিক সংবাদের কাগজ
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৩৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নির্বাচনী প্রচারণা কেন্দ্রে বৈদ্যুতিক আলোকসজ্জা করার অপরাধে ঝিনাইগাতীতে ট্রাক প্রতীককে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১, ২০২৪,
  • 228 Time View

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এর দুপুরিয়া এলাকায় ট্রাক মার্কার প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বৈদ্যুতিক আলোকসজ্জা করার অপরাধে ট্রাক প্রতীকের পক্ষে বাবুল মিয়াকে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দিবাগত রাতে উপজেলার দুপুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশরাফুল কবীর।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি অনুসরণ না করে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এর দুপুরিয়া এলাকায় ট্রাক মার্কার প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বৈদ্যুতিক আলোকসজ্জা করে।

উক্ত প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর পক্ষে বাবুল মিয়াকে ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আশরাফুল কবীর জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম জানান, শেরপুর-৩ আসনে শ্রীবরদী ও ঝিনাইগাতীতে অসংখ্য আলোকসজ্জা এবং তোরণ থাকা সত্বেও অদৃশ্য কারণে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রয়োজনীয় কোন পদক্ষেপ নিচ্ছেন না।

প্রশাসনের কাছে নৌকা প্রতীকের এসব আলোকসজ্জা ও তোরণ অপসারণের বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবী জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST