1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বাঘায় চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ। - দৈনিক সংবাদের কাগজ
১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বাঘায় চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ।

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩,
  • 135 Time View

তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী এলাকায় পণ্যবাহী ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে করে ট্রাকটি আগুনে পুড়ে বেশকিছু ক্ষয়ক্ষতির পাশাপাশি ট্রাকের চালক মানিক(৪০) গুরুতর ভাবে আহত হয়। আহত ট্রাক চালক মানিক মাগুরা সদর উপজেলার পটিয়া গ্রামের মৃত গরুপদ দাসের ছেলে। মঙ্গলবার রাত্রি সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, নওগাঁ থেকে চাউল বোঝাই ট্রাকটি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মধ্যে পথে রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী ( প্রাণী সম্পদ অফিস) সামনে আসলে দুর্বৃত্তরা ট্রাকটিতে ককটেল নিক্ষেপ করে। এতে ট্রাকটি আগুনে পুড়ে যায় এবং চালকের মুখমন্ডল ও শরীর কিছু অংশ ঝলশে যায়। আহত চালককে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ককটেল নিক্ষেপ কারীরা পালিয়ে যায়। ককটেল নিক্ষেপ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

One thought on "বাঘায় চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ।"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST