1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা সায়েম কাজী গ্রেফতার  - দৈনিক সংবাদের কাগজ
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৩:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতা সায়েম কাজী গ্রেফতার 

বানারীপাড়া প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫,
  • 164 Time View

বরিশালের বানারীপাড়া উপজেলার দত্তপাড়া গ্রামের সোবাহান কাজীর ছেলে সায়েম কাজির গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা গেছে,  সায়েম কাজী গত ২০২৪ সালের ৪ আগস্ট অন্যান্য আসামীদের সাথে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের ফারুক সিকদারের নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ফারুক সিকদার ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার নিকটে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা সায়েম কাজি অন্যান্য আসামীদের সাথে থেকে ছিনিয়ে নিয়ে যায়।ফারুক শিকদার জীবন রক্ষার্থে ডাক চিৎকার করলে স্থানীয় জনতা তাকে অপরাধীদের হাত থেকে উদ্ধার করেন।পরে একই দিনে ফারুক সিকদার ১৪ জনকে আসামিসহ  আরো ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।বানারীপাড়া থানা পুলিশের প্রাথমিক তদন্তে সায়েম কাজীর জড়িত থাকার সত্যতা মিললে তাকে গত ১৯ ফেব্রুয়ারি তার দত্তপাড়ার বাড়ি থেকে এস আই রুবেল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গ্রেফতার করে।২০ ফেব্রুয়ারি সকাল দশটায় বানারীপাড়া থানাধীন জিয়ার মামলা ১৫৭/২৪ এ গ্রেপ্তার দেখিয়ে বরিশাল কোর্ট হাজতে  প্রেরণ করে।এছাড়াও সায়েম কাজী অত্র উপজেলার বাইশারী ইউনিয়নে নানা অপকর্মে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক মোঃ মেহেদী হাসান সায়েম কাজির এলাকায় গেলে চায়ের দোকানের সামনে পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। মেহেদী হাসানের উপরে হামলার অভিযোগে তিনি বানারীপাড়া থানায় একটি সাধারণ জিডি করেন যাহার নং ৮২২/২৪।তাছাড়াও সায়েম কাজী গত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অপকর্মে জড়িত ছিল। জুলাই গণঅভ্যুত্থানে সায়েম কাজী সামনে থেকে ছাত্রদের আন্দোলন দমনে নেতৃত্ব দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জনতা জানান সায়েম কাজী গ্রেপ্তার হওয়ায় দত্তপাড়া এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST