1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টিতে বকরী ছাগল বিতরন - দৈনিক সংবাদের কাগজ
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৫০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টিতে বকরী ছাগল বিতরন

জাকির হোসেন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুন ১৪, ২০২৪,
  • 161 Time View

বরিশালের বানারীপাড়া উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টিতে বকরী ছাগল ও উপকরন বিতরন করা হয়। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নদী ভাঙ্গন ও ঘূর্নিঝড় রেমাল কবলিত, অসহায় জেলেদের মাঝে ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এ উপকরন বিতরন করা হয়। ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে জেলেদের জীবন মান উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরন হিসেবে ২ টি করে বকরী ছাগল, একটি খোয়ার, ঔষধ ও খাদ্য প্রদান করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী তার বক্তৃতায় বলেন জেলেদের বিকল্প কর্মসংস্থান এর জন্য বকরী ছাগল বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকলে আগামীতে জেলেরা অবৈধজাল ব্যবহার বন্ধ করবে এবং জেলে পরিবারের জীবন মান উন্নত হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভ্যাটেনারি সার্জন ডা: খাইরুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সেলিনা পারভীন, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার (রাজস্ব), মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।
প্রসংগত উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনীর যোগদানের পর তার কর্মদক্ষতা ও কর্তব্যে দায়িত্বশীলতার কারনে তার দপ্তর ও প্রশাসনিক সহায়তায় ২১ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST