1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বানারীপাড়া চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত - দৈনিক সংবাদের কাগজ
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:৫৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বানারীপাড়া চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪,
  • 173 Time View

বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর জন্ম এবং ওফাত দিবস তথা ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় স্কুল মিলনায়তন কক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা, প্রতিযোগিতা,পুরুস্কার বিতরন ও দোয়া অনুষ্ঠান হয়েছে। দোয়া অনুষ্ঠানে বিদ্যালযের প্রধান শিক্ষক জনাব শাহিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুম সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওদুদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিবুর রহমান, সহকারী শিক্ষক নুরু মিয়া। এ সময় অন্যন্যের মধ্যে সহকারী শিক্ষক হরিচাঁদ মন্ডলসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। তার জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST