1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২টি সোনার বার সহ ৩ পাচারকারী আটক - দৈনিক সংবাদের কাগজ
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:৫৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১২টি সোনার বার সহ ৩ পাচারকারী আটক

মো্স্তাফিজুর রহমান় বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ১২, ২০২৩,
  • 195 Time View

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে দিয়ে ভারতে পাচারের সময় ১২ টি স্বর্ণের বার সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার রাতে কৃষ্ণপুর নামক
স্থানে অভিযান চালিয়ে এ স্বর্নের চালানটি আটক করা হয়।১ কেজি ৩৯৯ গ্রাম (১১৯.৯৮ ভরি) ওজনের ১২ পিস স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ ৩ জন আটক।আটকরা হলো,আজমীর,জালাল ও নুরুজ্জামান এদের সবার বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, ১১ নভেম্বর ২০২৩ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৭.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামক স্থানে রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়।

কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে ০১টি মোটর সাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করতঃ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী (১) মোঃ আজমীর (২০), পিতা-মোঃ আনার উদ্দিন, (২) মোঃ জালাল উদ্দিন (৩৭), পিতা-মোঃ আলী কদম, (৩) মোঃ নুরুজ্জামান (৩৮), পিতা-মোঃ রুহুল আমিন সকলের ঠিকানা গ্রাম-পুটখালী, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে তল্লাশী করে ০১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে।

উক্ত স্বর্ণের বারগুলো ০১ জন আসামীর বডিতে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামীরা স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। আটককৃত স্বর্ন ১,২৫,৯৮,০০০/- টাকা এবং মোটর সাইকেল ১,৫০,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য- ১,২৭,৪৮,০০০/- (এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা। উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং বেনাপোল পোট থানায় আসামী ও মোটর সাইকেল হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST