1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুরে ছাই। মোঃ রিপন হাওলাদার (স্টাফ রিপোর্টার বরগুনা জেলা) - দৈনিক সংবাদের কাগজ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুরে ছাই। মোঃ রিপন হাওলাদার (স্টাফ রিপোর্টার বরগুনা জেলা)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৯, ২০২২,
  • 229 Time View

ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুরে ছাই।

মোঃ রিপন হাওলাদার
(স্টাফ রিপোর্টার বরগুনা জেলা

বরগুনার পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬০ কোটি টাকার বেশি বলে দাবি ব্যাবসায়ীদের। মঙ্গলবার (১৭ মে) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শিকার ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মার্কেটের কাপড়ের ও জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে মার্কেটের ২৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে। পৌর মার্কেটের ব্যবসায়ী আবদুস মান্নান বলেন, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আমার ইলেকট্রনিকের দোকানটি পুড়ে ছাই হয়েছে। পৌর মার্কেটের কাপড়ের বিক্রেতা সাইদী ও নাঈম বলেন, আমাদের দোকানে ১০ লাখ টাকার কাপড় ছিল। সব পুড়ে গেছে। বরগুনা পৌর নিউ সুপার মার্কেটের সভাপতি নাসির উদ্দিন বলেন, ‘আগুনে তাদের মার্কেটের সম্পূর্ণটা পুড়ে গেছে। কেউ কিছুই রক্ষা করতে পারেনি। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’ বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে বরগুনার দুটি ইউনিট, বেতাগীর একটি, আমতলীর একটি ও পটুয়াখালীর মির্জাগঞ্জের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। তিনি আরও বলেন, আগুনের উৎস খুঁজে বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ২৬০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। তবে প্রায় ৬০কোটিরও বেশী টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার নিরাপত্তা রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে। আগুন নেভাতে গিয়ে স্বেচ্ছাসেবকসহ স্থানীয় কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST