1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
রাজধানীর মান্ডায় শীতবস্ত্র বিতরণ করলেন-সাবের হোসেন চৌধুরী - দৈনিক সংবাদের কাগজ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৭:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

রাজধানীর মান্ডায় শীতবস্ত্র বিতরণ করলেন-সাবের হোসেন চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪,
  • 232 Time View

এম রাসেল সরকার:
রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শুক্রবার (২৬ জানুয়ারি) মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে বিতরণ কালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সঠিক ভাবে বর্জ্য ব্যবস্থাপনা পূর্বক পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্য মুক্ত দেশ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের জনগণ সরকারের উদ্যোগের সাথে একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে।

পরিবেশমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতার দিক বিবেচনায় মুগদা থানাকে রাজধানীর রোল মডেল করা হবে। ঢাকা-৯ আসনের প্রতিটি এলাকায় সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়েও জোর দেয়া হবে ৷ শুধু বর্জ্য ব্যবস্থাপনা বা বায়ু দূষণ কমানো নয়, মাণ্ডা এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করার ঘোষণাও দেন মন্ত্রী।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুজ্জামান খাইরুল, ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা, ৭১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী বিপ্লব হোসেন।

আরও উপস্থিতি ছিলেন, মুগদা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, আওয়ামী লীগ নেতা হাজী আনোয়ার হোসেন, মুগদা থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST