1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
রাত পোহালেই শেরপুরের দুই উপজেলা পরিষদের নির্বাচন - দৈনিক সংবাদের কাগজ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৯:০৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

রাত পোহালেই শেরপুরের দুই উপজেলা পরিষদের নির্বাচন

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, মে ৭, ২০২৪,
  • 246 Time View

শেরপুর জেলার দুই উপজেলাতে রাত পোহালেই অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নিবার্চন।

এই নিবার্চনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সহকারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সকল কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দ্বায়িত্ব পালন করবেন।

এই নির্বাচনে ঝিনাইগাতী উপজেলা থেকে চেয়ারম্যান পদে-৫জন, ভাইস চেয়ারম্যান পদে-১২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রতিদ্ববন্ধিতা করছেন। ৫৫টি কেন্দ্রের বিপরীতে ১ লক্ষ ৫২হাজার ৩০ জন নারি পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

অপরদিকে শ্রীরবদী উপজেলাতে
চেয়ারম্যান পদে-৭জন, ভাইস চেয়ারম্যান পদে-১৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্ববন্ধিতা করছেন। এতে ৮৬টি কেন্দ্রের বিপরীতে ২ লক্ষ ৬৪হাজার ৩৯ জন নারি পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ারুল হক জানান, নির্বাচনটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটগ্রহণ সংক্রান্ত সকল সরঞ্জামাদি স্ব-স্ব কেন্দ্র্রের দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার সকালে ভোট গ্রহন শুরুর আগেই অধিক নিরাপত্তার সাথে স্বস্ব কেন্দ্র্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন, এই নির্বাচনে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে, সেক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST