1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
লৌহজংয়ে ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগী দেখায় ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা - দৈনিক সংবাদের কাগজ
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৫৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

লৌহজংয়ে ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগী দেখায় ডাক্তারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪,
  • 193 Time View

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জে লৌহজংয়ে ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রাইভেট চেম্বারে রোগী দেখার কারণে এক চিকিৎসককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভুয়া ডিগ্রি ব্যবহারের অপরাধে মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অনুসন্ধান সূত্রে জানা গেছে, ডাঃ আব্দুস সালাম হাওলাদার বিসিএস (স্বাস্থ্য) ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি ব্যবহার করে, দীর্ঘদিন যাবত লৌহজং ও টঙ্গীবাড়ি থানাধীন বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অনুসন্ধানী দল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজারে ইসলামী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় তাকে সনাক্ত করতে সক্ষম হয়। ডাঃ আব্দুস সালাম হাওলাদার কে চ্যালেঞ্জ করা হলে তিনি এমবিবিএস সনদ দেখাতে সক্ষম হলেও বিসিএস সনদ দেখাতে পারেননি। সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, অনুসন্ধানী দল এবং ডাক্তার আব্দুস সালাম হাওলাদার কে নির্বাহী কর্মকর্তার অফিসে ডেকে নেন, উভয় পক্ষের বক্তব্য আমলে নিয়ে, ডাক্তারকে তার কাগজপত্র দেখাতে বললে তিনি এমবিবিএস ছাড়া অন্য ডিগ্রী ব্যবহার করা প্রমাণাদি দেখাতে অক্ষম হলে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।

এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক আবদুস সালাম হাওলাদার বলেন, কিছু কাগজে একটু ভুল ছিল, পরবর্তীতে আর এমন হবেনা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, ডা. আবদুস সালাম হাওলাদার ভুয়া পদবি ব্যবহার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST