1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বদলিজনিত বিদায় সংবর্ধনা - দৈনিক সংবাদের কাগজ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ২:১১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বদলিজনিত বিদায় সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪,
  • 132 Time View

শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি বদলির আদেশ প্রাপ্ত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্মতৎপরতায় মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে শেরপুর জেলায় তাঁর বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তার জন্য পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

পরবর্তীতে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম শেরপুর জেলায় তাঁর বর্ণাঢ্য কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং তাঁর বক্তব্যে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরে বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন শেরপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তাকে মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করেন। তিনি দক্ষ পেশাদার কর্মকর্তা হিসেবে শেরপুর জেলায় যেভাবে দ্রুতি ছড়িয়েছেন সেরূপ তাঁর পরবর্তী কর্মস্থলে অব্যাহত রেখে দেশের সার্বিক কল্যাণে কাজ আহ্বান জানিয়ে তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার ( নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই-১, ওসি ডিবিসহ
জেলা পুলিশের অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST