1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক বন দিবস পালিত - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:৫২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক বন দিবস পালিত

মো:মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
  • 121 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে,  আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন এ প্রতিপাদ্য সামনে রেখে  সোমবার (২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলার রাংটিয়া রেঞ্জের  বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বনবিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বনবিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেলের  সভাপতিত্বে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।   

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়  আশিকুর রহমান শামি,শেরপুর উপ পরিচালক, কৃত্তিম প্রজনন কেন্দ্র ড. আবু সাইদ সরকার,বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শেরপুর সুমন সরকার।

শেরপুর বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, রাংটিয়া রেঞ্জ সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন,

রাংটিয়া রেঞ্জ সহযোগী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান,এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ অংশ গ্রহন করেন।

অতিথিদের বক্তব্য শেষে ময়মনসিংহ বিভাগের আওতাধীন বালিজুড়ি রেঞ্জ এর সামাজিক বনায়নের পঞ্চান্ন জন উপকারভোগীদের প্রাপ্য লভ্যাংশ মোট ৫৪ লক্ষ ৬৬ হাজার ২৩৯ টাকার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST